নাজমা মনি(Nazma Moni)

প্রথম পাতা » জীবনী » নাজমা মনি(Nazma Moni)


নাজমা মনি(Nazma Moni)

পঞ্চগড় জেলা, তেতুলিয়া উপজেলার ভজনপুরের নয়াবাড়ি গ্রামে ৪ঠা এপ্রিল ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন কবি নাজমা মনি।
গ্রামের অনেকের কাছে স্নেহময় “নাজু” নামেও পরিচিত। পিতা মৃত মোঃ নূর আলী, তিনি ভজনপুর তহসিল অফিসে কর্মরত ছিলেন।
মাতা মোছাঃ হাসনা (হেনা) গৃহিণী ।
তিনি ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় পাড়ি জমান ঢাকা শহরে।
শিক্ষা জীবনে তিনি কৃষি বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তরসম্পন্ন করেন।
২০১৩ সালে তিনি এনটিআরসিএ - এর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে ইছর কান্দি উচ্চ বিদ্যালয় আশুলিয়া সাভার ঢাকাতে সহকারী শিক্ষক হিসেবে চুড়ান্ত সুপারিশ পেয়ে যোগদান করে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতা জীবনে তিনি একজন শিক্ষার্থী-বান্ধব শিক্ষক হিসেবেও সু-খ্যাতি অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের একজন গাইডার হিসেবেও যুক্ত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিল্প সংস্কৃতি সহ স্কুল ভিত্তিক যুব রেড ক্রিসেন্ট এর সঙ্গে যুক্ত আছেন। তিনি ২০২০ সালে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প থেকে মেধাতালিকায় স্বীকৃতি স্বরূপ পুরস্কার অর্জন করেন। সৃষ্টিশীল কবি নাজমা মনি, শিক্ষকতার পাশাপাশি কবিতা, প্রবন্ধ, ছোট গল্প লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। কয়েকটি যৌথ সংকলনের পাশাপাশি, অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ তার একক সংকলনে কাব্যগ্রন্থ- “জীবন সায়াহ্নে অন্তর্দৃষ্টি” প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র : ২০২৬ সালে প্রকাশিত নাজমা মনি রচিত “ভালোবাসার ঐচ্ছিক কাব্য ” গ্রন্থ থেকে সংকলিত।

ভিডিও দেখুন-




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ