হাসিনা মমতাজ(Hasina Momtaj)

প্রথম পাতা » জীবনী » হাসিনা মমতাজ(Hasina Momtaj)


হাসিনা মমতাজ(Hasina Momtaj)

হাসিনা মমতাজ, জন্ম— ঢাকা মতিঝিলে। পৈত্রিক নিবাস- চাঁদপুর। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় । বাবার চাকুরী সূত্রে শৈশব, কৈশোর ও যৌবন বাংলাদেশ ব্যাংক কলোনী, মতিঝিল, ঢাকায়। লেখাপড়া- বাংলাদেশ ব্যাংক স্কুল, মতিঝিল শেরেবাংলা কলেজ ও মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সহজ সরল ও সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। ছোটখাটো দুঃখ-কষ্ট চলার পথে কোন অনিয়ম তাকে খুব তাড়িত করে। সম্মুখে প্রতিবাদ করতে না পারলেও লেখনির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন। সেই জায়গা থেকে তাঁর লেখার পথ শুরু। ভালোবাসেন বেড়াতে, আবৃত্তি করতে ও বই পড়তে। আবৃত্তির টানে তিনি আছেন আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনে দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছেন। পড়তে ভালোবাসেন তাই তার ব্যাগে সর্বদা একটা না একটা বই রাখেন পড়ার জন্য । কর্মজীবনে তিনি একজন ব্যাংকার (বাংলাদেশ ব্যাংক)। যাপিত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জননী। বিভিন্ন সংগঠন ও সামাজিক কর্মকান্ডে তিনি জড়িত আছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৩ টি ও গল্পগ্রন্থ ১ টি । আরও অনেক কাব্য, গল্প ও ভ্রমণ কাহিনী বাস্তবে রূপ দেয়ার অপেক্ষায় আছে।

তথ্যসূত্র : ২০২০ সালে প্রকাশিত ‘শেয়ালপন্ডিত ও বাঘমামা’ গ্রন্থ থেকে সংকলিত ।

ভিডিও দেখুন-




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ