আফসানা ইয়েসমিন অর্থী(Afsana Yesmen Aurthi)
প্রথম পাতা » জীবনী » আফসানা ইয়েসমিন অর্থী(Afsana Yesmen Aurthi)![]()
আফসানা ইয়েসমিন অর্থী একজন গবেষক, শিশু পরামর্শক ও চাইল্ড কাউন্সেলর। তিনি University of Dhaka থেকে বিএসসি ও এমএস (১ম শ্রেণি) সম্পন্ন করেন এবং State University of Bangladesh থেকে পাবলিক হেলথে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ২০১৬ সালে Institute of Business Administration, University of Dhaka থেকে FNFM সম্পন্ন করেন।
তিনি ২০১৪ সাল থেকে অনলাইন ও অফলাইনে চাইল্ড কাউন্সেলিং সেবা প্রদান করছেন। পেশাগত দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তিনি Life Spring Consultancy Limited থেকে ৬ মাসের ক্লিনিক্যাল সাইকোলজি প্রশিক্ষণ সম্পন্ন করেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে তার উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তিনি শিশু বিকাশ, প্যারেন্টিং ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট তৈরি করেন, যেখানে তার ফেসবুকে প্রায় ৫০ হাজার অনুসারী এবং YouTube-এ প্রায় ১৫ শ সাবস্ক্রাইবার রয়েছে।
আন্তর্জাতিক গবেষণায় তার অবদান রয়েছে। ২০১৭ সালে তার গবেষণাপত্র “Average Length of Stay (ALS) of Under Five Years Hospitalized Children: A Studz on Bangladesh” প্রকাশিত হয় US Health Publication-এ। ২০২২ সালে তার আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় Cinebuzz Times-এ।
লেখালেখিতেও তিনি সক্রিয়। তার কাব্যগ্রন্থ “মেঘ প্রভাত বিন্দু” এবং শিশুদের জন্য রচিত “শিশুর ছন্দ খনন পাঠকসমাজে প্রশংসিত হয়েছে। ২০২৬ সালে প্রকাশিত “শিশু বিকাশে ব্রেন জিম এন্ড আর্ট থেরাপি” শিশুদের জ্ঞানীয়, আবেগীয় ও আবেগ নিয়ন্ত্রণ বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
তথ্যসূত্র: ২০২৬ সালে প্রকাশিত ‘শিশুর বিকাশে আর্ট থেরাপি এন্ড ব্রেন জিম’ গ্রন্থ থেকে সংকলিত।
ভিডিও দেখুন-
