রোদেলা রাফাইয়া(Rodela Rafaiya)

প্রথম পাতা » জীবনী » রোদেলা রাফাইয়া(Rodela Rafaiya)


 রোদেলা রাফাইয়া(Rodela Rafaiya)

বইয়ের ঘ্রাণ আর শব্দের মায়াজালে নিজেকে হারিয়ে ফেলতেই সবচেয়ে বেশি ভালোবাসেন রোদেলা রাফাইয়া । শৈশব থেকেই বিশ্বসাহিত্যের বিশাল জগতে বিচরণ এবং নিভৃতে বই পড়ার এক দুর্নিবার নেশা তাঁকে তাড়িত করে বেরিয়েছে। অন্যের লেখা গল্পের মুগ্ধতা আর নিজের মনের গহীনে জমানো অব্যক্ত আবেগগুলোকে মলাটবন্দি করার তাগিদ থেকেই তাঁর এই সাহিত্যযাত্রার শুরু।
‘গাঙচিলরা উড়ে যায় কিন্তু ফিরে আসে না’ লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস। জীবনের রূঢ় বাস্তবতা আর না পাওয়ার হাহাকারকে তিনি এক সুতোয় গেঁথেছেন এই লেখনীতে। একজন আজন্ম পাঠক হিসেবে তিনি বিশ্বাস করেন, প্রতিটি মানুষের ভেতরেই একটা না বলা গল্প থাকে—যা কখনো সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে, আবার কখনো গাঙচিলের মতো অজানায় হারিয়ে যায়।
প্রথম এই সৃষ্টির মাধ্যমে রোদেলা রাফাইয়া পাঠকদের হৃদয়ে এক চিলতে দীর্ঘশ্বাস আর ভালোবাসার জায়গা করে নিতে চান। শব্দের জাদুতে জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

তথ্যসূত্র: ২০২৬  সালে প্রকাশিত  ‘গাঙচিলরা উড়ে যায় কিন্তু ফিরে আসে না’  গ্রন্থ থেকে সংকলিত।

ভিডিও দেখুন-




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ