ফুয়াদ স্বনম
প্রথম পাতা » বই তালিকা » ফুয়াদ স্বনম ![]()
পদ্মা পাড়ের এই দামাল ছেলের নাম মোঃ ফুয়াদ সাকী, কিন্তু ফুয়াদ স্বনম নামেই সে বাংলা সাহিত্য ও বন্ধুমহলে সর্বাধিক পরিচিত ।
একসময় রাজশাহীর উন্মত্ত পদ্মার ঢেউয়ে চেপে ঝাঁপাঝাঁপি আর দাপাদাপিতে শৈশব ও কৈশোর কাটিয়ে বেড়ে ওঠা এই লেখক বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকাতে বসবাস করেন। উনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজ থেকে । এরপর বিভিন্ন নামীদামী কর্পোরেট অফিসে চাকুরি করেন কয়েকবছর। অতঃপর চাকুরি জীবনের ইতি টেনে বর্তমানে নিজ ব্যবসায় লিপ্ত আছেন এবং পরিশ্রমী ও কাজে মনোযোগী হবার কারণে ব্যাপক সুনাম অর্জন করে।
চমৎকার বিনয়ী ও উজ্জ্বল দীপ্ত বুদ্ধিসম্পন্ন এবং চঞ্চল প্রকৃতির বলে পরিবার, শিক্ষক ও বন্ধু মহলে ব্যাপক সুনাম ধন্য ও স্নেহের অধিকারী ছিলেন ছোট বেলা থেকেই ।
তবে এ সমাজের নানা অসঙ্গতি, হানাহানি, মানুষে মানুষে বিদ্বেষ, অহংকার, স্বৈরাচারী শাসন প্রভৃতি তার লেখক স্বত্বার মাঝে এক ক্ষুব্ধতা ও প্রতিবাদ সৃষ্টি করে, যা তার লেখনীতে প্রতীয়মান বরাবরই। ২০০৯ সালের পিলখানা হত্যাকান্ড, ২০১৩এর হেফাজতে ইসলামের মতিঝিলের সেই রাতের লেখক একজন চাক্ষুষ প্রত্যক্ষদর্শী ছিলেন। ২০১৮ এর কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন ও ২০২৪এর জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ও গণঅভ্যুত্থানের একজন সরাসরি মাঠকর্মী ছিলেন তিনি ।
ইতিমধ্যে তার লেখা কবিতার বইগুলি ‘আমি নিম্ন-মধ্যবিত্ত বলছি’, ‘ছা-পোষা মানুষ’ ও ‘বেদনার শিরোনাম’ ব্যাপকভাবে প্রশংসিত হয় পাঠক সমাজে। বইয়ের পাতায় নয়, সাধারণ মানুষের হৃদয়েই বসবাস করতেই যিনি বেশী আগ্রহী সবসময় ।
৪ঠা জানুয়ারি ২০২১ এ তার বাবা পরলোকগমন করলে বর্তমানে ব্যক্তিগত জীবনে মমতাময়ী মা, খালামণিগণ, প্রিয় দুই ভাই ও তার পরিবার এবং প্রিয়তমা স্ত্রী সাফিকা জহুরা এবং দুই সন্তান নিয়ে তার সুখের জীবন।
তথ্য সূত্রঃ জুলাই মাস্টার্স