রওনক সাদ ফেরদৌসী
প্রথম পাতা » ই-বুক » রওনক সাদ ফেরদৌসী![]()
রওনক সাদ ফেরদৌসী, পিতা মরহুম আবদুর রহিম, মাতা মরহুমা সাহারা সাদ, স্বামী মরহুম মাহবুবুর রহমান খান। জন্ম ১৯৬০ সালে শেরপুর জেলার শ্রীবর্দী থানায়। তবে বেড়ে ওঠা ভারতেশ্বরী হোমস, মির্জাপুর, টাঙ্গাইলে। এইচএসসি নারায়ণগঞ্জ ওমেন্স কলেজ থেকে, অনার্স ও মাষ্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে। বিআইডিএস থেকে অর্থনীতির ওপর “Economics and Quantitative Techniques”-এর উপর উচ্চতর ডিগ্রি অর্জন ১৯৮৯ সালে। তিনি এক ছেলে এক মেয়ের জননী। মেয়ে স্বামী সহ Texas State University, America-তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং- এর উপর পিএইচডি করছে। ছেলে একজন ব্যবসায়ী
লেখিকার স্কুল ভারতেশ্বরী হোমস-এর পাশ দিয়ে প্রবহমান লৌহজং নদী। এ নদীর চারিদিকের অপূর্ব দৃশ্য তাকে লেখায় অনেক বেশি অনুপ্রাণিত করেছে। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি করেন।
তিনি মেয়েকে ঘুম পাড়ানোর সময় গল্প, কবিতা, উপন্যাস লিখতেন। এগুলোকে মলাটবদ্ধ করার উপযুক্ত সময় ও সুযোগ হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। লেখিকা চাকুরি করতেন বাংলাদেশ কৃষি ব্যাংকে। তিনি ২০২০ সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন । এখন তাঁর হাতে বেশ সময়, তাই বর্ণমালাকে সঙ্গী করে পথ হাঁটতে চান ।
তথ্য সূত্রঃ ঐশির স্বপ্নপুরী
