মৌসুমী সুমি
প্রথম পাতা » ই-বুক » মৌসুমী সুমি![]()
মৌসুমী সুমি জন্ম ১ লা জুলাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলা চরমৌদিপুর গ্রামে। খন্দকার সেলিম ও আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্য প্রথম সন্তান। ইডেন মহিলা কলেজ থেকে মনোবিজ্ঞানে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সাইকোথেরাপি কোর্স সম্পন্ন করলেও পেশা হিসেবে উদ্যোক্তা ও নৃত্যশিল্পী পেশাকে বেছে নিয়েছেন।
২০২০ সালের কোভিডের সময় কবিতা লেখালেখি শুরু করলেও পরবর্তীতে ছড়া ও
গল্প লেখা শুরু করেন। ২০২১ সালে ‘ভোরের কাগজ’ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়। ২০২২ সালের বইমেলায় “ছড়ায় ছন্দে কবিতায়’ কাব্যগ্রন্থে দুইটি কবিতা ও দুইটি ছড়া প্রকাশিত হয়। বাংলা একাডেমি থেকে ২০২৩ সালে প্রকাশিত ‘বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া’ দ্বিতীয় খণ্ডে তার একটি ছড়া প্রকাশিত হয়। এছাড়াও দৈনিক, পাক্ষিক, বিভিন্ন সাহিত্য
পত্রিকাসহ শিশুদের পত্রিকা ‘কানামাছি’তে নিয়মিত লিখে চলছেন।
প্রিয় শখ : বইপড়া, ঘুরে বেড়ানো, গান
শোনা, বাগান করা, সিনেমা দেখা ।
তথ্য সূত্রঃ নীলছায়া
