ইলোরা সোমা(Ilora Suma)

প্রথম পাতা » জীবনী » ইলোরা সোমা(Ilora Suma)


ইলোরা সোমা(Ilora Suma)

ইলোরা সোমা,৯ অক্টোবর ১৯৮৫ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের পাড়কোলাতে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম সাত্তার কমিশনার এবং মাতা আয়েশা খাতুন ।
তিনি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ থেকে অর্থনীতি বিষয়ের উপর স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। লেখালেখির ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তাঁর স্বামী মো. রফিকুল ইসলাম ।
তার একক কাব্যগ্রন্থ ‘বিকল্প বিবর্ণ’, ‘জীবন যখন জাদুঘর’, এবং অসংখ্য যৌথ কাব্যগ্রন্থ রয়েছে ।
বিভিন্ন পত্রপত্রিকায় লেখনীর মাধ্যমে ইলোরার এই পথে যাত্রা শুরু হয় ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত “স্কুল ছুটি ” গ্রন্থ থেকে সংকলিত।
তার সাক্ষাৎকার দেখুন-