রেজাউল রেজওয়ান(Rezaul Rizwan)

প্রথম পাতা » জীবনী » রেজাউল রেজওয়ান(Rezaul Rizwan)


 রেজাউল রেজওয়ান(Rezaul Rizwan)

রেজাউল রেজওয়ানের জন্ম ১৯৭৩ সালে মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার নয়াগাঁও গ্রামে। পরবর্তীতে মুন্সীগঞ্জ সদরের ভি.টি. শিলমন্দি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
লেখাপড়া
কে.কে.গভ.ইনস্টিটিউশন-মুন্সীগঞ্জ (এস.এস.সি), সরকারি হরগঙ্গা কলেজ-মুন্সীগঞ্জ (এইচ.এস.সি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা (বি.কম.) এবং ঢাকা কলেজ-ঢাকা থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রচিত গ্রন্থ
শিশুতোষ গল্পগ্রন্থ ‘সেদিন ছিল ঈদ’, অনুবাদ গ্রন্থ ‘দি ভ্যালি অব ফেয়ার-বিলষ্টোন ট্র্যাজিডি-শার্লক হোমসের গোয়েন্দা উপন্যাস’। ‘রাজার পাঠশালা’ তাঁর তৃতীয় একক গল্পগ্রন্থ। এছাড়াও বাংলা একাডেমি অমর একুশে বইমেলাতে তাঁর ছয়টির মতো যৌথগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাহিত্য বিভাগ ও সাময়িকীর নিয়মিত লেখক । তাঁর লেখনীতে প্রকৃতি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, শিশু সাহিত্যের প্রাধান্য লক্ষ্য করা যায়। জাতীয় পর্যায়ে ছড়াকার হিসেবেও তাঁর জনপ্রিয়তা রয়েছে।
পুরস্কার ও সম্মাননা
‘চন্দ্ৰছাপ’ শিশুসাহিত্য পদক - ২০২৩
‘দৈনিক মুন্সীগঞ্জের খবর’ সাহিত্য পদক - ২০২৪
‘কাব্যকথা সাহিত্য পরিষদ’ ছড়াসাহিত্য সম্মাননা - ২০২৪ ‘জনজীবন ফাউন্ডেশন’ সাহিত্য সম্মাননা - ২০২৫

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত রেজাউল রেজওয়ান রচিত “রাজার পাঠশালা ” গ্রন্থ থেকে সংকলিত।

ভিডিও দেখুন-