তাহমিনা খাতুন (Tahmina Khatun)
প্রথম পাতা » জীবনী » তাহমিনা খাতুন (Tahmina Khatun)![]()
তাহমিনা খাতুন (জন্ম ১৯৬৩)।
পেশায় সরকারি কর্মকর্তা এবং অঙ্গীকারে শিক্ষক। তাঁর শিক্ষাজীবন কেটেছে ময়মনসিংহের গৌরীপুরে, ঢাকায় এবং যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটিতে। পেশা হিসেবে তিনি শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে এবং কামরুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে শুরু করলেও পরবর্তিতে বিসিএস (শিক্ষা) ক্যাডারের আওতায় প্রাথমিক শিক্ষার পিটিআই-এর সুপারিনটেনডেন্ট, NAPE-এর বিশেষজ্ঞ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক, উপপরিচালক হিসেবে সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। একমাত্র ছেলে ডা. মেহেদী ফারুক; একমাত্র কন্যা আর্টিটেক্ট নিশাত তাসনিম অরণী। বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তাঁর অসংখ্য লেখা ছাপা হয়েছে।
বই আকারে ‘শ্রাবণকন্যা’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
‘আপন আলোয় একজন শ্রাবণকন্যা’- আত্মজীবনী গ্রন্থ ( দ্বিতীয় গ্রন্থ) / তথ্যসূত্র।
লেখকের সঙ্গে বিডিসি চ্যানেলের সাক্ষাৎকার দেখুন নিচের ভিডিওতেঃ