আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল (Altamashol Islam Akand Iqbal)

প্রথম পাতা » জীবনী » আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল (Altamashol Islam Akand Iqbal)


আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল (Altamashol Islam Akand Iqbal)

আলতামাসুল ইসলাম আকন্দ ইকবালের জন্ম- ১৯৭৪
জন্মস্থান নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার চন্দনবাড়ি গ্রামের আকন্দ বাড়ি পিত্রালয়ে ।
প্রাথমিক মনোহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক মনোহরদী ডিগ্রী কলেজ ।
স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ১৯৯৪ সালে।
১৯৯৮ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।
১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এম এড ডিগ্রি অর্জন করেন।
২০০১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন।
বর্তমানে একটি প্রতিষ্ঠিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কর্মরত আছেন।
তিনি ঢাকা বার এসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সম্মানিত সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই ও বাংলা একাডেমির সম্মানিত ফেলো।
তিনি মূলত এক শব্দ-সাধক-নদীর মতোই স্বভাব তাঁর, গভীর অথচ স্বচ্ছ। বাংলার গ্রামীণ স্নিগ্ধ পরিবেশে তাঁর জন্ম ও বেড়ে ওঠা; শৈশব থেকেই কাব্য, বই আর ভাষার প্রতি ছিল এক অদম্য আকর্ষণ। স্কুলের পাঠ্যবইয়ের ভাঁজে লুকিয়ে তিনি খুঁজে নিতেন জীবনানুভূতির প্রথম ছন্দ, আর সেই ছন্দই ধীরে ধীরে রূপ নেয় সাহিত্য-সাধনায়।
শিক্ষাজীবনে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ তাঁকে গড়ে তোলে মননশীল ও সংবেদনশীল ব্যক্তিত্বে। তিনি বিশ্বাস করেন বাংলা কেবল উচ্চারণের ধ্বনি নয়; এটি ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রবহমান স্রোত। দীর্ঘদিনের সাহিত্যচর্চা, সম্পাদনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তিনি নির্মাণ করেছেন সৃজনের এক উন্মুক্ত পরিসর।
নবীন কবিদের উৎসাহ দেওয়া, তাঁদের লেখাকে শৈল্পিক বিন্যাসে উপস্থাপন করা এবং শব্দের ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্য আবিষ্কার করা-এই তিনটি দায়িত্ব তিনি পালন করেন আন্তরিক নিষ্ঠায়। তাঁর সম্পাদনায় থাকে মমতা, শৈলী ও প্রজ্ঞার সুষম সমন্বয় ।
“প্রবহমান প্রেমের নদী বাংলা” সংকলন তাঁর দীর্ঘ সাহিত্য- যাত্রার এক অনন্য ফসল। এখানে তিনি কেবল সম্পাদক নন-একজন নাবিক, যিনি শব্দের তরী বেয়ে কবিতার স্রোতকে পৌঁছে দেন পাঠকের হৃদয়ের মোহনায়।

তথ্যসূত্র: ২০২৬ সালে প্রকাশিত “প্রবাহমান প্রেমের নদী বাংলা” গ্রন্থ থেকে সংকলিত।

আরও দেখুন ভিডিও