বুলবুল আহমেদ (শামীম)Bulbul Ahmed (Shamim)

প্রথম পাতা » জীবনী » বুলবুল আহমেদ (শামীম)Bulbul Ahmed (Shamim)


বুলবুল আহমেদ (শামীম)Bulbul Ahmed (Shamim)

বুলবুল আহমেদ (শামীম) মূলত কবি। ছড়া সাহিত্যেও তিনি সিদ্ধহস্ত। তিনি ২৯ আগস্ট ১৯৭৮ খ্রিস্টাব্দে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার যদুরপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ মুজিবর রহমান মাস্টার (অব.) মারিয়াম- পাণ্ডুমুন্সী মারকাযুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি। মাতা মোছা. জয়নব খানম স্বশিক্ষিত ও প্রজ্ঞাবান। চার ভাই, এক বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি ১৯৯৩ খ্রিস্টাব্দে এস.এস.সি., ১৯৯৫ খ্রিস্টাব্দে এইচ.এস.সি., ২০০১ খ্রিস্টাব্দে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ. (সম্মান) সহ এম.এ. ডিগ্রি লাভ করেন ।
বর্তমানে তিনি চৌবাড়িয়া শিকদার পাড়া টেকনিক্যাল অ্যান্ড (বিএম) কলেজ, চৌহালী, সিরাজগঞ্জে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা পেশায় নিয়োজিত আছেন। অধ্যাপনার পাশাপাশি সাহিত্য সাধনায় নিজেকে সম্পৃক্ত
রেখেছেন ।
তার প্রথম কাব্যগ্রন্থ ‘স্বরবর্ণে আমি’ ২০২৪ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ব্যঞ্জনবর্ণে তুমি’ ২০২৬ খ্রিস্টাব্দে অমর একুশে বইমেলায় প্রকাশ হয়। এছাড়া যৌথ সম্পাদনায় একাধিক কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। বিভিন্ন জাতীয় পত্রিকা ও সাময়িকীতে তার লেখা প্রকাশ হচ্ছে ।
তিনি টাঙ্গাইল হতে প্রকাশিত একমাত্র সাহিত্য পত্রিকা ‘সময়ের সাহিত্যকণ্ঠ’-এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ‘আকাশ বার্তা’ পত্রিকার সিনিয়র সহ সম্পাদক।

তথ্যসূত্র: ২০২৬ সালে প্রকাশিত “ব্যঞ্জনবর্ণে তুমি” গ্রন্থ থেকে সংকলিত।

আরও দেখুন ভিডিও




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ