মাহফুজা আহমেদ

প্রথম পাতা » জীবনী » মাহফুজা আহমেদ


মাহফুজা আহমেদ

কবিঃ মাহফুজা আহমেদ (লিটু)। পিতাঃ মৃত মহিউদ্দিন আহমেদ (বিশিষ্ট ব্যবসায়ী)। মাতাঃ জেব-উন নিসা আহমেদ, (নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।) স্বামীঃ মোঃ মোজাহার আলী শোভা (জেলা মুন্সীগঞ্জ, গ্রাম মদনখালী, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক)। কবির ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলে বড় হয়ে ওঠা। তিনি ১৩ই এপ্রিল ১৯৬১ইং সালে খুলনায় জন্মগ্রহন করেন। ঢাকা জেলার দোহার থানা, গ্রাম লটাখোলা বড়বাড়ি (আদি নিবাস) ও নবাবগঞ্জ থানা, গ্রাম কাশিমপুর কবির পৈত্রিক নিবাস। চট্টগ্রাম দামপাড়া বাগমনিরাম সিরাজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক এবং ঢাকাস্থ মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মাধ্যমিকে লেখাপড়া করেন এবং ১৯৭৭ ইং সালে নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি প্রথম বিভাগে পাশ করেন। ১৯৭৮-৭৯ ইং শিক্ষাবর্ষ দোহার নবাবগঞ্জ কলেজে পড়াশোনা করেন এবং আদর্শ ডিগ্রী কলেজ থেকে ১৯৭৯ ইং সালে দ্বিতীয় বিভাগে পাস করেন। তিনি ১৯৭৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং স্বামীর ও নিজের একাগ্র আগ্রহে ১৯৯৭ ইং সালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস করেন। তিনি এক পুত্র ও তিন সন্তানের সার্থক জননী। সন্তানেরা নিজ নিজ পরিমন্ডলে সার্থকভাবে প্রতিষ্ঠিত
কবি ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আমি সুদূরের পিয়াসী’, ‘শ্রাবণ অভিসার’, ‘অতঃপর আমি একা’, প্রেমাখ্যান ‘যে প্রেম নীরবে কাঁদে’, বাংলা লতিফা গ্রন্থ ‘ঊর্ণনাভ এবং ছোট গল্প ‘শার্শিতে শিশিরের কান্না বিশেষভাবে সমাদৃত। তন্মধ্যে ‘শ্রাবণের অভিসার’ ভিন্নমাত্রা সংগঠন, ‘যে প্রেম নীরবে কাঁদে’ কবি ও কবিতার ভুবন সংগঠন, “শার্শিতে শিশিরের কান্না” প্রতিবিম্ব প্রকাশনী এবং “ঊর্ণনাভ” The International Creative Arts Awards-2024 (ICALDRC Linguistics Unite of Dhaka University) সেরা কাব্যগ্রন্থ হিসাবে পুরস্কৃত হয়। ‘যে প্রেম নীরবে কাঁদে’ কাব্যগ্রন্থটি কলকাতাসহ ভারতের ১৭টি রাজ্য থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। তিনি সম্পাদনা করেন ১১টি বই : ১) জ্যোৎস্না বৃষ্টি ২) হৃদয় পারাপারের সাঁকো ৩) অদীপ সাঁঝে প্রদীপ শিখা ৪) নিঃসঙ্গতার কান্না ৫) শূণ্যের ভিতরে ঢেউ ৬) সেরা এগারোর কাব্য কথা এবং ১৭টি যৌথ কাব্যগ্রন্থ : ১) জ্যোৎস্না বৃষ্টি ২) হৃদয়ের অশ্রু কথা ৩) কবি কঙ্কণ ৪) সিনথিয়ায় এক ঝাঁক তারা ৫) হিরন্ময় কাব্যের বেলা ভূমি ৬) বঙ্গবন্ধু ও বাংলাদেশ ৭)কাব্যের ভেলা ৮)কাব্যের নোঙর ৯) মানচিত্রের বিনিদ্র রজনী ১০) কবিতাগুচ্ছ ১১) শত কবির কাব্য কথা ১২) শিশিরে ভেজা কার্ণিশ ১৩) করোনাক্রান্তি ১৪) মনুষ্যত্বের প্রতিবিম্ব ১৫) হৃদয়ের স্বপ্নকারা ১৬) স্বপ্নের ডানায় কাবা ১৭) সীমান্ত বন্ধন ১৮)
কাৰ্য্য প্রজন্ম।
লেখালেখি ও সাংস্কৃতি চর্চার কারণে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং বাংলা কবিতাঙ্গন সংগঠন থেকে “জাতীয় মননের কবি আল মাহমুদ আজীবন সন্মাননা” ও “কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ” সন্মাননা স্মারক, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে “মহিউদ্দিন স্মৃতি স্মারক সদস্য সন্মাননা ” এবং World Wide Writers Association থেকে international Writers Award 2024 এবং Bangladesh International Lit Fest 2025 সম্মাননায় ভূষিত হয়েছেন।

এই পর্যন্ত তিনি এক শতাধিক অনলাইন সম্মাননায় হন। ইতিমধ্যেই তিনি অনলাইন সাহিত্য জগতে ব্যাপক পরিচিতি পেয়েছেন।
তথ্য সূত্রঃ স্মৃতির অন্তরালে ‘৭১