মাহবুবা ফারুক(Mahbuba Faruk)
প্রথম পাতা » জীবনী » মাহবুবা ফারুক(Mahbuba Faruk)![]()
কবি ও শিশুসাহিত্যিক মাহবুবা ফারুক। নেত্রকোণার বারহাট্টায় জন্ম । লেখাপড়া শুরু বারহাট্টায়। তারপর ময়মনসিংহ ও ঢাকায়। শিক্ষকতা করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে । লেখালেখি শুরু করেন ছোটবেলা থেকেই । লিখেন কবিতা, গল্প, গান ও নাটক। তবে শিশুসাহিত্যে স্বতঃস্ফূর্ত। ছোটদের জন্য তার লেখা প্রথম বই ‘প্রজাপতি’। এটি তার ১৩ তম প্রকাশনা। ভালোবাসেন ভ্রমণ করতে । তিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস্ কোয়ালিটি কন্ট্রোল সার্কেল বাংলাদেশ শাখার আজীবন সদস্য। সংগঠনের প্রতিনিধি হিসেবে তিনি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। লেখকের উল্লেখযোগ্য বইসমূহ- প্রজাপতি (ছড়া), ভূতের বাড়ি কয়েকদিন (গল্প), মা পাখি বাচ্চা পাখি (ছড়াগল্প), বনে এক বাঘ ছিল (গল্প), পরি বিবির সাথে দেখা হয়েছিল (গল্প), ভূতের বংশধর (গল্প), পিঁপড়েছানা ও দুষ্ট শেয়াল (গল্প), ভালো কাজের পুরস্কার (গল্প), সততার পুরস্কার (গল্প), ভালো বন্ধুদের গল্প (গল্প)।
তথ্যসূত্র : ২০২৬ সালে প্রকাশিত মাহবুবা ফারুক রচিত “গল্পে গল্পে শিখি” গ্রন্থ থেকে সংকলিত।
ভিডিও দেখুন-