শিহাব উদ্দিন শুভ (Shihab Uddin Shuvo)

প্রথম পাতা » জীবনী » শিহাব উদ্দিন শুভ (Shihab Uddin Shuvo)


 শিহাব উদ্দিন শুভ (Shihab Uddin Shuvo)

শিহাব উদ্দিন (শুভ)—জন্মগ্রহণ করেন ১ জুন ২০০৩ খ্রিষ্টাব্দে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে। তাঁর পিতা এ. টি. এম. নুরুজ্জামান ও মাতা শাহিনা আক্তার—উভয়েই পেশায় শিক্ষক। পারিবারিকভাবে তিনি একটি শিক্ষানুরাগী ও মূল্যবোধনির্ভর পরিবেশে বেড়ে ওঠেন। শিক্ষাজীবনে তিনি মাইলস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে সর্বোচ্চ গ্রেড অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএসসি (অনার্স) প্রোগ্রামে অধ্যয়নরত আছেন।
লেখালেখির ক্ষেত্রে শিহাব উদ্দিন (শুভ) ইসলাম, বিজ্ঞান, যুক্তি-দর্শন ও ইতিহাস বিষয়ে গভীর আগ্রহী। এসব বিষয়ের পারস্পরিক সম্পর্ক, বিশেষত ধর্ম ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয় তাঁর লেখার প্রধান অনুষঙ্গ। লেখালেখিতে সম্ভাবনাময় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির কর্তৃক ‘নবীন লেখক সংবর্ধনা’ লাভ করেন। চিন্তনমূলক ও বিশ্লেষণধর্মী লেখার মাধ্যমে তিনি পাঠকসমাজে বুদ্ধিবৃত্তিক সচেতনতা সৃষ্টি এবং সত্যনিষ্ঠ জ্ঞানচর্চায় অবদান রাখার প্রত্যাশা পোষণ করেন।

তথ্যসূত্রঃ ২০২৬ সালে প্রকাশিত শিহাব উদ্দিন (শুভ) রচিত ‘’স্রষ্টার অস্তিত্বের প্রমাণ ’’গ্রন্থ ।