সুবর্ণা রায়(Suborna Roy)
প্রথম পাতা » জীবনী » সুবর্ণা রায়(Suborna Roy)![]()
সুবর্ণা রায় ১৯৮৯ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা সুশীল কুমার রায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মাতা সাবিত্রী রায় এখনো শিক্ষকতা করছেন।
শৈশবে বারাউাষা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুবর্ণার পড়াশোনার হাতেখড়ি। নাগরপুর শহিদ শামসুল হক পাইলট গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক ও কুমুদিনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর বদরুন্নেছা মহিলা কলেজ থেকে সমাজকর্মে অনার্স সম্পন্ন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এন্ড লেবার স্টাডি বিষয়ে মাস্টার্স অধ্যয়ন করছেন। বর্তমানে তিনি দক্ষিণ কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজে সমাজকর্ম বিষয়ের প্রভাষক।
ব্যক্তিগত জীবনে তিনি ছেলে রাজবীর সরকার ও মেয়ে সপ্তর্ষী সরকারের জননী। তার প্রকাশিত গ্রন্থ- সুখপাখি (কাব্যগ্রন্থ), অরণ্যের ফুল (উপন্যাস), একুশের অঙ্গীকার (যৌথ গল্প গ্রন্থ)। এছাড়া বিভিন্ন সাহিত্য সাময়িকীতে তার লেখা প্রকাশিত হয়ে আসছে। তিনি আপনমনে লিখে চলছেন কবিতা, গল্প, উপন্যাস। তাঁর অনুপ্রেরণার উৎস হয়ে আছেন স্বামী সুমন সরকার।
তথ্যসূত্রঃ ২০২৬ সালে প্রকাশিত সুবর্ণা রায় রচিত ‘’ তবুও তুমি ’’গ্রন্থ ।
