শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান
প্রথম পাতা » জীবনী » শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামানপ্রাবন্ধিক ও গবেষক হিসেবে খ্যাত শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান ছাত্রজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতির আকর্ষণে আলোড়িত। পেশাগত জীবনে তিনি বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে অফিসার হিসেবে কর্মরত। জন্য, ১০ই জুন ১৯৮৫ সালে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার খাশিমারা গ্রামে। পিতা মোহাম্মদ আবদুর রহিম এবং মাতা মোসাম্মৎ মাজেদা খাতুন। মাধ্যমিক (এসএসসি, ২০০১) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি, ২০০৩) পড়াশোনা জামালপুরের মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সরকারি আশেক মাহমুদ কলেজে। পঞ্চম শ্রেণিতে মেধা কোটায় সরকারি বৃত্তি অর্জন। ঢাকা কলেজ থেকে ২০০৭ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান), ২০০৮ সালে স্নাতকোত্তর, সেন্ট্রাল ল’ সালে এলএলবি। তিনি ২০১৩ কলেজ থেকে শিল্পসাহিত্য-সংস্কৃতির নানা সংগঠনের সাথে জড়িত।
একুশ শতকের শূন্য দশক থেকে লেখালেখি শুরু। ২০১০ সালে বাংলা একাডেমি তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সে তিনি প্রথম ব্যাচে অংশগ্রহণ করেছেন। ‘অমর একুশে বাংলা একাডেমির ৬০ বছর ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৫ স্মারকপত্রের প্রকাশনা সহকারী এবং পাঁচ খণ্ডে সমাপ্য ‘জেলা সাহিত্যমেলা ২০২২’ গ্রন্থের প্রকাশনা পরিষদের সদস্য ও ‘উপজেলা সাহিত্যমেলা ২০২৩’ আয়োজনের সমন্বয়ক ছিলেন তিনি। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ-প্রবন্ধ : ‘জীবন-কথা : মির্জা আশরাফ উদ্দিন হায়দার’ (২০২২), ‘কাজী নজরুলের কারাজীবন (২০২৩), ‘স্মৃতিকথা : বর্ধমান হাউসে কাজী নজরুল’ (২০১৪), ‘ডা. মো. জাকির হোসেন : কালসমুদ্রে আলোরযাত্রী’ (২০২৫)।
কর্মের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন কুমিল্লা সাহিত্য সংসদ গুণিজন সম্মাননা ২০২৩, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বিজয় দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ প্রাবন্ধিক পুরস্কার ২০০৮, ঢাকা কলেজ থেকে বিজয় দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ প্রাবন্ধিক পুরস্কার ২০০৯ সহ বেশকিছু পুরস্কার ও সম্মাননা।
তথ্য সূত্রঃ স্মৃতিকথা বর্ধমান হাউসে কাজী নজরুল