সাইফুল ইসলাম চৌধুরী ( saiful islam chowdhury )

প্রথম পাতা » জীবনী » সাইফুল ইসলাম চৌধুরী ( saiful islam chowdhury )


সাইফুল ইসলাম চৌধুরী

 

সাইফুল ইসলাম চৌধুরী

পিতা- সলিম উল্লাহ চৌধুরী (১ম উপজেলা চেয়ারম্যান ছাগলনাইয়া উপজেলা জেলা ফেনী, মরহুম) মা- নুরজাহান বেগম (গৃহিণী এবং মরহুম) জন্ম- ১৯৫৭ সালের ১৬ই ফেব্রুয়ারি। ৩ ভাই ও ১ বোনের মধ্যে জ্যেষ্ঠ।

জন্মস্থান- গ্রাম- মটুয়া। গ্রামটি তখনকার সময় নোয়াখালী জেলার ফেনী মহকুমাস্থ (এখন জেলা) ছাগলনাইয়া থানা ও ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল (বর্তমানে পৌরসভার অধিভুক্ত ওয়ার্ড)।

লেখাপড়া- ফেনী সরকারি পাইলট প্রাইমারি স্কুল দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু। এরপর ফেনী সরকারি পাইলট হাই স্কুল হয়ে চট্টগ্রাম কলেজ এবং সবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে (৭ম ব্যাচ) সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন ।

চাকুরী জীবন- চাকুরি জীবনের শুরু ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এ প্রবেশানারি অফিসার পদে যোগদানের মধ্য দিয়ে। পরবর্তীতে ২০০৭ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে কর্মজীবনের আরেক অধ্যায়ের শুরু হয়, যার পরিসমাপ্তি ২০১৭ সালে। এখন অবসর জীবন কাটছে লেখালেখি, সোশ্যাল মিডিয়া ও কতিপয় সামাজিক সংগঠন-এর সাথে জড়িত হয়ে ।

বিয়ে- ১৯৮৭ সালের ১১ই সেপ্টেম্বর সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ উপজেলার বারায়া উত্তরবাগ নিবাসী কামরুন নাহার ইপার সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সংসার জীবন শুরু।
এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ : কবিতাগ্রন্থ ১৪টি, যথাক্রমে- বৃষ্টিকে লেখা চিঠির খসড়া (সাউন্ডবাংলা প্রকাশনী-২০১৫), স্মৃতি সে তো স্পর্শকাতর (সাউন্ডবাংলা প্রকাশনী-২০১৬), এ তুমি কেমন তুমি (সাউন্ডবাংলা প্রকাশনী-২০১৭), কে যাবি আয় (রৌদ্রছায়া প্রকাশ-২০১৮), বিশ্ব সেরা রাষ্ট্রনায়ক সংক্ষিপ্ত জীবনী (সাউন্ডবাংলা প্রকাশনী-২০১৮), নানান রূপের তুমি (আলোঘর প্রকাশনী-২০২২), এক এক করে দুই (আলোঘর প্রকাশনী-২০২৩), চাঁদ উপাখ্যান (সাউন্ডবাংলা প্রকাশনী-২০২৩), নগরে চাঁদ ও অন্যান্য (সাউন্ডবাংলা প্রকাশনী-২০২৪), একটি বিকেল ও অর্কিড (রৌদ্রছায়া প্রকাশ-২০২৪), অণু কবিতার সম্ভার (আলোঘর প্রকাশনী-২০২৪ ছড়াগ্রন্থ), অণু কবিতার ঝাঁপি (আলোঘর প্রকাশনী-২০২৫ ছড়াগ্রন্থ), কখনো বলো না যাই (সাউন্ডবাংলা প্রকাশনী-২০২৬), তুমি হীনতার গল্প (সাউন্ডবাংলা প্রকাশনী-২০২৬) এবং মেঘ বৃষ্টি আর তুমি (প্রতিভা প্রকাশ-২০২৬)।
লেখালেখির কতিপয় স্বীকৃতি : এক্সপার্ট রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা ২০১৬, দিগন্তধারা সাহিত্য পুরস্কার ২০১৭, সাউন্ডবাংলা বই সম্মাননা ২০১৮, বঙ্গসভা পুরস্কার ২০২৩ এবং রৌদ্রছায়া প্রকাশ বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  “অনু কবিতার  সম্ভার” ও ২০২৬ সালে প্রকাশিত “একটি দিনের বিন্যাস“  গ্রন্থ থেকে সংকলিত।