অনিতা দাস ( Anita Das )

প্রথম পাতা » জীবনী » অনিতা দাস ( Anita Das )


অনিতা দাস
কবি অনিতা দাস ১৯৭৪ সালের ৩১শে ডিসেম্বর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পশ্চিম পাড়া গ্রামে। পিতা- স্বর্গীয় রসরাজ দাস, মাতা- ঊষা রানী দাস। বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ছিলেন। কবি চার ভাই বোনের মধ্যে সবার বড়। কবি গ্রামেই বেড়ে ওঠেন। বাবার সরকারি চাকুরির কারণে বিভিন্ন জেলায় থাকতে হয়েছে।
পড়ালেখা: ইডেন মহিলা কলেজ থেকে সম্মান ও স্নতকোত্তর (প্রাণিবিদ্যা) পাশ করেন। কাজী আজিম উদ্দিন কলেজ, গাজীপুর থেকে এসএসসি, গাজীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি এবং রায়পুরা পিটিআই প্রদর্শনী বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন।
পেশাগত জীবন: বর্তমানে কাওরাইদ গয়েশপুর ডিগ্রী কলেজে অধ্যাপনায়রত। তার পূর্বে তিনি প্রোগ্রাম কোর্ডিনেটর হিসেবে “দ্যা হাঙ্গার প্রজেক্টে” কাজ করেন। এছাড়াও তিনি সাভার ইপিজেড-এ দোভাষী হিসেবে কাজ করেন।
ব্যক্তিগত জীবন: স্বামী- গৌতম দাস তারাকান্দা সরকারি ডিগ্রী কলেজেরউপাধ্যক্ষ পদে কর্মরত। একমাত্র ছেলে অর্ণব দাস ঢাকা নটরডেম কলেজে থেকে এইস এসসি পাশ করেছে।
সাহিত্যচর্চা: লেখালেখি শুরু কৈশোরে। স্কুলের বার্ষিক ম্যাগাজিন ও দেয়াল পত্রিকার মাধ্যমে। এরপর থেকে কলম চলছে অবিরত । তিনি বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লিখছেন। “হৃদয়ের বিসর্জন” তার প্রথম প্রকাশিত একক কাব্যগ্রন্থ। তাছাড়া অন্যান গ্রন্থের মধ্যে ছোট গল্প - জীবন অরণ্যে একক গল্প গ্রন্থ ও বৃহত্তর ময়মনসিংহের কবিতা যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্রঃ ২০২৬ সালে প্রকাশিত “বিসন্ন পাতারা কাঁদে বনভুমির কোলে” গ্রন্থ থেকে  ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ