পারভীন আমিন (parvin amin)
প্রথম পাতা » জীবনী » পারভীন আমিন (parvin amin)পারভীন আমিন চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে ১৯৬১ সালে করেন । বাবা হাজী ওসমান গনি, মাতা মৃত হাজী হোসনে আরা বেগম, স্বামী হাজী রুহুল আমিন। তাঁর শৈশব কৈশোর কাটে ভাইবোন, মা-বাবা, চাচা-চাচি, দাদা-দাদি, নানা-নানি, ফুফা-ফুফু, খালা-খালুসহ সকলের আদরে । সরল, সুন্দর পারভীন আমিন তাঁর নাচ, গান ও স্বরচিত কবিতা দিয়ে সকলের দৃষ্টি কাড়েন। অধিক সুন্দরী হওয়ার কারণে পারিবারিক ইচ্ছা বাস্তবায়িত করতে তাকে মাত্র চৌদ্দ বৎসর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। সত্যবাদী, স্বাধীনচেতা নির্লোভী সেই সাথে খেলাধুলা, নাচ, গানে প্রতিবার রানার আপ হওয়া পারভীন আমিন ১৯৮০ ইং সনে প্রথম সন্তানের জননী হন। বর্তমানে তাঁর দুই ছেলে এক মেয়ে। ছেলেমেয়েকে মানুষ করতে যেয়ে তাঁকে দীর্ঘদিন লেখালেখি থেকে বিরত থাকতে হয়। সরল ও আবেগ- প্রবণ কবি পারভীন আমিন এর প্রকাশিত গ্রন্থের সংখ্যা চারটি। প্রথমটি হচ্ছে স্মৃতির ইতিকথা যা তাকে এনে দিয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা আর সম্মান এবং দ্বিতীয় গ্রন্থটির নাম প্রেমাত্মা। এই গ্রন্থটিও তাঁর জন্য বয়ে এনেছে ভিন্ন রকম প্রাপ্তি । ভাবনায় আমি তাঁর তৃতীয় গ্রন্থ। এই গ্রন্থে রয়েছে তাঁর কিছু কবিতা আর কয়েকটি ছোট প্রবন্ধ। অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হলো চতুর্থ গ্রন্থ সিথিতে সিঁদুর। যদি এর মাঝ, থেকে একটি কবিতা কিংবা একটি প্রবন্ধও ভালো লাগে তবেই লেখক নিজেকে স্বার্থক বলে মনে করবেন ।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ‘সিথিতে সিঁদুর’ গ্রন্থ থেকে সংকলিত।
ভিডিও-